এ সপ্তাহেই তফসিল: ডিসিসি নির্বাচনে ফের আইনি জটিলতার আশঙ্কা
ঢাকা: যে কোনো দিনই ঘোষিত হতে পারে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সুস্থ হয়ে কাজে যোগ দিলেই বৈঠকের মাধ্যমে এ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সে ক্ষেত্রে চলতি সপ্তাহের শেষ তিন দিনের যে কোনো [...]
ত্রিপুরায় ৩ সংবাদকর্মীকে কুপিয়ে খুন
কলকাতা/আগরতলা : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় তিন সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল ৪ টায় ‘গণদূত’ সংবাদপত্রের অফিসে ঢুকে ওই তিনজনকে হত্যা করা হয়। আগরতলা জিবি হাসপাতালে তাদের মৃতদেহ রাখা আছে। আগামীকাল সোমবার ময়নাতদন্ত করা হবে। রাজ্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে অজ্ঞাত দশ-বারোজন [...]
সোমবার বাজারে আসছে ‘আলোকিত বাংলাদেশ’
ঢাকা: সোমবার বাজারে আসছে নতুন বাংলা দৈনিক ‘আলোকিত বাংলাদেশ’। বেসরকারি উন্নয়ন সংস্থা আহছানিয়া মিশনের তত্ত্বাবধায়নে এর প্রকাশক ‘আলোকিত মিডিয়া গ্রুপ’। সম্পাদনার দায়িত্বে আহছানিয়া মিশনের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। পত্রিকাটির অফিস রাজধানীর পান্থপথে। সংশ্লিষ্টদের তথ্য মতে, ১৬ পৃষ্ঠার এ পত্রিকার দাম হবে ৫ টাকা। নতুন এ কাগজের সংশ্লিষ্টদের তথ্যমতে, পত্রিকাটির বার্তা [...]
রংপুর জেলা আ’লীগের সভাপতির ইন্তেকাল
রংপুর: রংপুর জেলা আ’লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আবুল মুনসুর আহমেদ (৬৭)হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না….রাজিউন)। রোববার রাত পৌনে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কানাডা: মানবাধিকারের পরাকাষ্ঠা বটে!
নিউইয়র্ক থেকে: কানাডার মানবাধিকারের সব গল্পই শোনা। কখনো এই দেশটিতে গিয়ে দেখা হয়নি। অন্যতম একটি গল্প হচ্ছে- তুমি যদি কোনো একটি সাইনে ‘খারাপ কোনো গালি’ লেখো, তাহলে ইংরেজি ও ফরাসি দুই ভাষায়ই লিখতে হবে। কারণ শুধু ইংরেজি ভাষায় লেখা হলে নাকি ইংরেজি না জানা ফরাসিভাসী কানাডীয়দের মানবাধিকার ক্ষুণ্ন হয়। এই [...]




